1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নোয়াখালীতে অস্ত্র-গুলিসহ ৭ ডাকাত গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩, ১২.২৭ পিএম
  • ২৯৩ Time View

স্টাফ রিপোটারঃ নোয়াখালী সদর উপজেলা থেকে এক নারীসহ সাত ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাইপগান, ১০ রাউন্ড গুলি, দুটি চাপাতিসহ ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়।

বৃহস্পতিবার ( ১১ মে) রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন: চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর গ্রামের আবদুল্লাহ মিয়ার ছেলে মনির হোসেন (৪৫), মনির হোসেনের স্ত্রী জুলেখা আক্তার (৩৫), নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসরাফিল মিয়ার ছেলে ইব্রাহিম খলিল (২১), আজিজ মিয়ার ছেলে আবুল কালাম (২২), মমিন উল্যার ছেলে রহমত উল্যা (৪৫), নরোত্তমপুর ইউনিয়নের আবদুল গোফরানের ছেলে জাবেদ (৩৮) এবং বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের নূর নবীর ছেলে কামাল উদ্দিন (৪৫)।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, সদর উপজেলায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ও মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com