1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

রূপগঞ্জের চনপাড়ায় অভিযানে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ৫ জন

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৭.৪৬ পিএম
  • ৩০৫ Time View

রূপগঞ্জ প্রতিনিধি: মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্য গোলাগুলি ও সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেছেন। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তারসহ ধারালো অস্ত্র, হেলমেট ও জ্যাকেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার শাহজাহানের ছেলে বিল্লাল হোসেন, রমজানের ছেলে জুয়েল, মৃত আদনান আরিফের ছেলে শিহাব উদ্দিন ও মনির হোসেনের ছেলে রাকিব।

বুধবার (১০ মে) রাতভর অভিযান পরিচালনা করে ওই পাঁচজনকে গ্রেপ্তার ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া অন্য একটি মামলায় আরো দুজনকে গ্রেপ্তার করা হয়।

রুপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান বলেন, বুধবার দুপুরে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারিত কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতভর অভিযান পরিচালনা করেন। এ সময় এই উদ্ধার করা হয় ধারালো রামদা, চাপাতি, সামুরাই, হেলমেট, লাঠিসোটা ও জ্যাকেট। এছাড়া ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের চনপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলার ঘটনার মামলায় আদালতে পাঠানো হয়।

এছাড়া দেশীয় অস্ত্রশস্ত্র বিস্ফোরক দ্রব্য নিজ দখলে ও হেফাজতে রাখার অপরাধে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১ এর সিপিসি ৩ এর পূর্বাচল ক্যাম্পের সুবেদার ওয়ালিউর রহমান বাদী হয়ে তিনজনকে নামীয় ও ৪০ থেকে ৪৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, বুধবার (১০ মে) বেলা তিনটার দিকে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় দুই গ্রুপের গোলাগুলি ও সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন। এ সময় গুলি বৃদ্ধ হয়ে সৈয়দ মিয়া (৫৫) নামের এক দিনমজুর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।  গুলিবিদ্ধ সৈয়দ মিয়া চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার দুই নং ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে। এ ঘটনা আগে আরো বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় মাদক কারবারিরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com