1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

আগুনে পুড়ল ৪০ দোকান

  • আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩, ১০.২৯ পিএম
  • ২৬৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ আগুনে পুড়ে গেছে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি বাজার। এতে অন্তত ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (০৮ মে) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

কেংড়াছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, সোমবার আনুমানিক বেলা ১টার দিকে মোছাদ্দেকের চায়ের দোকান থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিক পর্যায়ে ব্যবসায়ী ও স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সেনাবাহিনীর একটি দল যোগ দেয়। সবার প্রচেষ্টায় প্রায় ৩ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে কেউ কেউ বলছে চায়ের দোকানের চুলা থেকেই আগুন লেগেছে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। আগুনে ৪০টি দোকান পুড়ে প্রায় ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।’

অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। কী পরিমাণ দোকান পুড়েছে ও ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ চলছে। রিপোর্ট পেলে দোকানের সংখ্যা ও ক্ষতির পরিমাণ বলা যাবে।’

তিনি আরও বলেন ‘অগ্নিকাণ্ডের বিষয়টি জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে জানানো হয়েছে। তারা আগামীকাল পরিদর্শনে আসবেন। তখন ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com