1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩, ৯.৪০ পিএম
  • ৩৩০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে উপজেলার গজারিয়া ও বাঁশগাড়ী গ্রামের মধ্যে দু-পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন দু-পক্ষের অর্ধশতাধিক মানুষ 

শনিবার (৬মে) সন্ধ্যায় এক দফা সংঘর্ষ হয়।এঘটনার জের ধরে রবিবার (৭মে)সকালে ফের সংঘর্ষ বাঁধে।

স্হানীয়রা জানায় বাঁশগাড়ী গ্রামের শিশু মেবারের বাড়ির শহীদ ও রফিকের জমি নিয়ে দ্বন্দ্ব ছিল।বিষয়টি রফিক তার চাচাতো বোনের স্বামী গজারিয়া গ্রামের কাসেম মিয়াকে জানায়। শনিবার সন্ধ্যার পর কাসেম মিয়া কয়েক জন লোক সঙ্গে নিয়ে শুশুর বাড়ির বাঁশাগাড়ি গ্রামে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা দু-পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে কাসেমসহ মোরাদ ও আনোয়ার নামের অন্য দু’জন আহত হয়। রাতেই তারা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন। তবে কাসেমের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

এঘটনার জের ধরে রবিবার দুই গ্রামের লোকজন দা,বল্লম, টেঁটা, ইটপাটকেলসহ বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-পুরুষসহ ৫০ জনের বেশি আহত হয়। গুরুতর আহত হয়েছেন ১৫ জন। তারা হলেন- নজরুল,  বাবু, মোস্তফা, সিরাজ, দানিস, কবির,  জাকারিয়া, ইয়া হিয়া, ইমন, রিনা, চাঁন মিয়া, জিল্লু, সাইজ উদ্দিন, রুবেলা এবং গিয়াস।

বাঁশগাড়ী গ্রামের শিশু মেম্বারের ছেলে জনি বলেন, জমি নিয়ে দ্বন্দ্বের কারণে রফিক মিয়া বাঁশগাড়ী গ্রাম থেকে তার আত্মীয়দের নিয়ে আসে। তারা গ্রামে এসে ঝগড়া করে। এক পর্যায়ে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নগদ ১২ লাখ টাকা নিয়ে যায়।

একই গ্রামের কৃষক ইসলাম উদ্দিন বলেন, জমি নিয়ে তাদের দ্বন্দ্ব হয়েছে। কিন্তু তারা আমার জমির ধান পুড়িয়ে দিয়েছে। তাদের পারিবারিক দ্বন্দ্বে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি।

গজারিয়া গ্রামের কাসেম মিয়ার পক্ষের তোফাজ্জল মিয়া বলেন, রাতে আমি আমার বন্ধু কাসেমের সঙ্গে বাঁশগাড়ী গেলে শিশু মেম্বারের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে কাসেম গুরুতর আহত হয়। এ ঘটনা কেন্দ্র করে পরে আবার সংঘর্ষ হয়।

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম শাহরিয়ার বলেন, বাঁশগাড়ী গ্রামে তাদের পারিবারিক ঝগড়া ছিল। এতে গজারিয়া গ্রামের আত্মীয়রাও যুক্ত হলে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।

ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গজারিয়া ইউনিয়নের দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com