1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

কঙ্গোয় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০৩

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩, ৮.৫৩ পিএম
  • ২২৬ Time View

আফ্রিকার দেশ ডিআর কঙ্গোয় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির এক প্রশাসনিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৪ মে) দক্ষিণ কিভু প্রদেশের কালেহে অঞ্চলে বৃষ্টিপাতের ফলে নদীগুলি উপচে পড়ে। এতে বুশুশু ও ন্যামুকুবি গ্রামগুলো প্লাবিত হয়। বন্যার পানিতে বহু বাড়ি ও ক্ষেতের ফসল ভেসে গেছে। প্রবল বন্যার মধ্যেই ওই এলাকায় পাহাড় ধসেরও ঘটনা ঘটে।

এ বিষয়ে কালেহে অঞ্চলের প্রশাসক থমাস বাকেঙ্গা বলেন, বুশুশুর ধ্বংসস্তূপ থেকে এরই মধ্যে ২০৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ন্যামুকুবিতে প্রতি বৃহস্পতিবার যেখানে সাপ্তাহিক বাজার বসে সেখানেও পাহাড় ধসে পড়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রুয়ান্ডা ও কঙ্গোর বিপর্যয়কর বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বুরুন্ডি সফরে গিয়ে এ বিষয়ে তিনি বলেন, এই প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ফল। যেসব দেশ বৈশ্বিক উষ্ণতা রোধে ভূমিকা রাখেনি তারা এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

উল্লেখ্য, রুয়ান্ডা সীমান্তবর্তী দক্ষিণ কিভুতে প্রায়ই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

-সিবিএস নিউজ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com