বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ আটক ১ ঢাকায় বিটুবি রোডশোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার করল শ্রীলঙ্কা ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপলস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ”

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৪৩ Time View

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান। স্থানীয় সময় শুক্রবার (৫ মে) দুপুরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির ইশিকাওয়া প্রিফেকচার। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পে একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া বেশ কিছু ভবন ধসে পড়েছে। জাপান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাপানের মিটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কোনো সুনামির সৃষ্টি হবে না। তবে ইশিকাওয়া প্রিফেকচারের আশপাশের সমুদ্র পৃষ্ঠের ঢেউয়ের উচ্চতা ১০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।  

জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জাপান সাগরের তীরবর্তী নোটো উপদ্বীপের ইশিকাওয়া প্রিফেকচারের দক্ষিণ প্রান্ত। যা জাপানের রাজধানী টোকিও থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়।

ইশিকাওয়া প্রিফেকচারে অবস্থিত সুজু শহরের পুলিশ জানিয়েছে, শহরটি ভূমিকম্পের উপকেন্দ্রের খুব কাছে অবস্থিত। ফলে শহরটিতে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ আরও জানিয়েছে, শহরটিকে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।

এর আগে, জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে গত ২৮ মার্চ সন্ধ্যায়। সে সময় দেশটির আওমোরি প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS