1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

হাতীবান্ধায় বিদেশি পিস্তল ও মাদক সহ গ্রেফতার ১

  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩, ৮.৪৩ পিএম
  • ২৬৮ Time View

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ সাইফুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ মে) দুপুরে আটক সাইফুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে ভোরে ওই উপজেলার পুর্ব নওদাবাস এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক সাইফুর রহমান (২৭) ওই এলাকার আব্দুল গফুরের ছেলে।

হাতীবান্ধা থানার পুলিশ সুত্রে জানা যায়, একটি নির্ভরযোগ্য গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব নওদাবাস এলাকার আব্দুল গফুরের ছেলে সাইফুর রহমানের বাড়িতে অভিযান চালায় ওসি শাহা আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। এ সময় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১৭৫ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক সাইফুর রহমানের বিরুদ্ধে চট্রগ্রামের বাকলিয়া থানা ও হাতীবান্ধা থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে সেগুলো আদালতে বিচারাধীন।

তবে সাইফুর রহমানের স্ত্রীর দাবি- তাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক সাইফুর রহমানের নামে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com