1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

উখিয়ায় পাহাড়ের বালি ও মাটি পাচারকালে দুটি ডাম্পার জব্দ

  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১১.৪০ পিএম
  • ২৫২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ উখিয়ায় পাহাড়ের মাটি পাচারের সময় দুটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ। 

মঙ্গলবার (২ মে) দুপুরে থাইংখালীর তেলখোলা ও উখিয়া সদর স্টেশনে পৃথক অভিযান পরিচালনা করে মাটিভর্তি দুটি ডাম্পার জব্দ করে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের সদস্যরা।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন, উখিয়া সদর বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ অন্যরা উপস্থিত ছিলেন। 

সূত্র জানায়, দীর্ঘদিন যাবত বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাটি পাচার করে আসছিলো থাইংখালী তেলখোলা এলাকার একটি সিন্ডিকেট।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে থাইংখালী বিটের তেলখোলা এলাকায় সংরক্ষিত বনভূমি থেকে পাহাড়ের মাটি পাচারের সময় মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়। জব্দকৃত ডাম্পার তেলখোলার খায়রুল বাশারের বলে প্রাথমিকভাবে জানা যায়। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চালকসহ অন্যরা পালিয়ে যায়। একইদিন উখিয়া সদর বিটের উখিয়া স্টেশনের নুর হোটেলের পাশে মাটি পাচারের সময় অভিযান চালিয়ে আরও একটি ডাম্পার জব্দ করা হয়। জব্দকৃত ডাম্পার হরিণমারা এলাকার সানা সৈয়দের বলে জানা যায়। ডাম্পার দুটি রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তথ্য উপাত্ত নিয়ে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com