1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

ঈদে খাবার হজমে সমস্যা হলে যা করবেন

  • আপডেট : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ৪.৩১ পিএম
  • ২৪৭ Time View

ঈদের দিন মানে খুশির দিন। অনেকেই ৩-৪ দিন ঈদের আনন্দ উদযাপন করে থাকেন। ঈদের দিনগুলোতে খাবারদাবারের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না অনেকেরই।

মিষ্টি জাতীয় খাবার থেকে শুরু করে অতিরিক্ত তেল, মশলা ও ঝালযুক্ত খাবারের নানা আয়োজন এ সময়ে। ফলে দেখা দেয় হজমের গন্ডগোল।  এই সমস্যা সমাধানে তাৎক্ষণিক হাতের কাছে প্রয়োজনীয় ওষুধ নাও থাকতে পারে। তবে চিন্তিত হওয়ারও দরকার নেই। পেটে গ্যাস হলে, কোষ্ঠকাঠিন্য দেখা দিলে, বমি বমি ভাব আসলে কিংবা বদহজম হলে কিছু ঘরোয়া সমাধানের মাধ্যমে সুস্থ থাকা যায়।

* আদা: হজমের জন্য আদা বেশ উপকারী। অতিরিক্ত খাওয়ার পর কয়েক টুকরা তাজা আদা সামন্য লবণ ছিটিয়ে চুষে খেতে পারেন। দুই চামচ আদার রস, এক চামচ লেবুর রস, এক চিমটি লবণ পানিতে মিশিয়ে এই মিশ্রণটিও সেবন করতে পারেন। কিংবা এক কাপ গরম পানিতে দুই চামচ আদার রস ও এক চামচ মধু মিশিয়ে পান করলেও হজমে সহায়তা করবে।

* দারুচিনি: হজমের সমস্যা দেখা দিলে একটুকরা দারুচিনি ভালো করে চিবিয়ে রস খেতে পারেন। এতে বদহজমের সমস্যা দূর হবে।

* জিরা: বদহজম নিয়ন্ত্রণে তাৎক্ষণিক কাজ করে। এক গ্লাস পানিতে সামান্য জিরা মিশিয়ে বা ফুটিয়ে ছেঁকে নিয়ে খেতে পারেন। এতে তাৎক্ষণিক বদহজমের সমস্যা দূর হবে। কিংবা খাবার গ্রহণের পর বা পেটে গ্যাস অনুভব করলে একমুঠো জিরা চাবাতে থাকুন।

* মৌরি: বদহজম, গ্যাস বা পেট ফোলা সমস্যায় মৌরি সাহায্য করতে পারে। মৌরি চায়ে চুমুক দিন। কিংবা কিছু মৌরি চাবাতে থাকুন, এটি হজমে সাহায্য করে, গ্যাস কমায় এবং বমি বমি ভাব কমায়।

* আপেল সিডার ভিনেগার: হজম প্রক্রিয়া সচল রাখতে অ্যাপেল সিডার ভিনেগার বেশ কার্যকর। এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, এক কাপ গরম পানি এবং এক টেবিল চামচ মধুর মিশ্রণ বদহজম উপশম করবে এবং পেটের গ্যাস দূর করবে। বুকজ্বালা জনিত অস্বস্তি কমাতেও এর ভূমিকা রয়েছে।

-রিডার্স ডাইজেস্ট

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com