1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

৯০% গার্মেন্টসে বোনাস দেওয়া হয়েছে

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৪.৩৪ এএম
  • ৩০৪ Time View

দেশের প্রায় ৯০ শতাংশ তৈরি পোশাক কারখানায় ঈদের বোনাস ও ৯৮ দশমিক ৮৪ শতাংশ গার্মেন্টসে মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

এ ছাড়াও, প্রায় ৮২ শতাংশ ১৯ শতাংশ গার্মেন্টস কারখানায় এপ্রিলের আংশিক বেতন পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, সময়মত শিপমেন্ট নিশ্চিত করতে ২১ এপ্রিল পর্যন্ত অনেক কারখানায় উৎপাদন চলবে। দুই এক দিনের মধ্যে সব কারখানায় বেতন-বোনাস দিয়ে দেবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে কারখানাগুলো কম কার্যাদেশ পাওয়ায় সময়মত বেতন-বোনাস দিতে অনেক ফ্যাক্টরি চ্যালেঞ্জের মুখে পড়বে।

এখন পর্যন্ত বেতন পরিশোধের অবস্থা সন্তোষজনক বলে জানান তিনি।

মাত্র কয়েকটি কারখানা শ্রমিকদের বেতন-বোনাস দিতে সমস্যার মুখে পড়লেও ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে স্বল্প সময়ের জন্য ঋণের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com