1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

উখিয়ায় পাচারকালে দেড়শ বস্তা শামুক ও ঝিনুক জব্দ

  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১০.৫৫ পিএম
  • ৩৩৪ Time View

উখিয়া: কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত পাচার হচ্ছে শামুক ও ঝিনুক। প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) এলাকা হতে শামুক ও ঝিনুক পাচার যেনো থামছেনা। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে চলছে পাচার কার্যক্রম। যার সাথে জড়িত রয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।

সূত্রে জানা যায়, রমজান মাসে পর্যটকদের আনাগোনা কম থাকায় প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হওয়া স্বত্ত্বেও সৈকত থেকে প্রতি রাতে উত্তোলন করা শামুক ও ঝিনুক পাচার করা হয়। মেরিন ড্রাইভ সড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা।

সোমবার(১৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শামুক ও ঝিনুক পাচারের জন্য মজুদ করে রাখার সময় পাটুয়ারটেক সৈকতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। বনবিভাগ ও বীচকর্মীদের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ। অভিযানে ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন। 

উপজেলা সহকারী কমিশনার(ভুমি) বলেন,”দীর্ঘদিন যাবত সৈকত থেকে সুকৌশলে কিছু ব্যবসায়ী শামুক ও ঝিনুক পাচার করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পাটুয়ারটেক সৈকতে অভিযান পরিচালনা করে ১শ ৫০ বস্তা জব্দ করা হয়। ইসিএ এলাকা হতে শামুক ও ঝিনুক উত্তোলন না করার জন্য অনুরোধ করছি। তথ্য উপাত্ত নিয়ে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com