1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

কুমিল্লায় দুই ট্রেনের সংঘর্ষ: আহত অর্ধশতাধিক

  • আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১২.২৪ এএম
  • ২১৭ Time View

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোটে মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কায় সোনার বাংলা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে সাতটি বগি দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক স্টেশন মাস্টার।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির পেছনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্নি চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে মৌকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর বলেন, ‘সোনার বাংলা এক্সপ্রেসের অন্তত সাতটি বগি দুমড়ে-মুচড়ে গেছে। তবে ঘটনাস্থলে রেলওয়ের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। স্টেশন মাস্টার সোহাগ তার কর্মস্থল ত্যাগ করে পালিয়েছেন। পরে আমরা স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করি।’

তিনি আরও বলেন, যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এদের মধ্যে আশঙ্কাজনক কাউকে দেখা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com