বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী ২০২৬ সালে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের ১০টি প্রবণতার বিষয়ে হুয়াওয়ের পূর্বাভাস ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন শরীয়তপুরের রেনু বেগম ট্রান্সকম ডিজিটালের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বাজার উপস্থিতি আরও জোরদার করলো LG ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪ মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত থাকবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

বারবার আগুন লাগায় শঙ্কিত মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৩৫৭ Time View

রাজধানীর বিভিন্ন মার্কেট ও ভবনে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় শঙ্কা প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাকে খুঁজে বের করা হবে।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত নিউ মার্কেটের পাশের নিউ সুপার মার্কেট পরিদর্শেনে এসে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্ত করা হবে উল্লেখ করে দক্ষিণের সিটি মেয়র বলেন, ‘বারবার আগুনের ঘটনায় আমরা শঙ্কিত। এসব ঘটনা নাশকতা কি না সেটা খতিয়ে দেখা উচিত। সরকার এসব ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করবে বলে আশা করি।’

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে জানিয়ে তাপস বলেন, যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। পরবর্তীতে তাদের পুর্নবাসন করা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সিটি করপোরেশনের ব্রিজ ভাঙার কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে তাপস বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্রিজ ভাঙা হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।’

এ ব্যাপারে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আগুন লাগার ঘটনায় গুজব রটাচ্ছে সংবাদমাধ্যম। এমনকি জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমও এটি করে। এক জায়গার আগুন লাগার ঘটনা আরেকটির সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে ভয়াবহ আগুন লাগে নিউ মার্কেটের পাশের নিউ সুপার মার্কেটে। প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট যুক্ত হয়।

এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে আরও কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহায়তা দিচ্ছে র‍্যাব।

প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভাতে ফায়ার ফাইটাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS