1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ১১.০৭ এএম
  • ৩০৯ Time View

চার ঘণ্টার বেশি সময় ধরে পুড়ছে রাজধানীর নিউ সুপার মার্কেট। তবে শনিবার (১৫ এপ্রিল) ভোরে লাগা এ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রি. জেনারেল মো. মাইন উদ্দিন।

সাড়ে ১০টার দিকে মার্কেটের ৪ নম্বর গেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভাতে ফায়ার ফাইটাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের পাশাপাশি, বিজিবির ১২ প্লাটুন সদস্য, র‌্যাবের ১৭টি টিম, সেনা-নৌ ও বিমানবাহিনী এবং পুলিশ সদস্যরা কাজ করছেন। তবে অতিরিক্ত ধোঁয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন তারা।

আগুন নিয়ন্ত্রণে অবশ্য বঙ্গবাজারের মতো পানির সংকটে পড়তে হয়নি ফায়ার ফাইটারদের। ঢাকা কলেজের পুকুর এবং আজিমপুর এলাকার বিভিন্ন জলাধার থেকে পানি ব্যবহার করে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তবে ফায়ার ফাইটার ও ব্যবসায়ীরা বলছেন, পুরো মার্কেটটিতে কাপড়ের দোকান। তৃতীয় ও দ্বিতীয় তলার কাপড়ে আগুন ধরায় প্রচুর ধোঁয়া হচ্ছে। এ কারণে ভেতরে ঢুকে কাজ করা অসম্ভব হয় উঠেছে।

ফায়ার সার্ভিস সদস্যরা বলছেন, আগুন নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এক পাশের আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে অন্য পাশে দাউ দাউ করে জ্বলে উঠছে। এছাড়া দ্বিতীয় তলা এসি থাকার কারণে এসবের বিস্ফোরণে আগুন ও ধোঁয়া বাড়ছে।

ব্যবসায়ীদের অভিযোগ, অরক্ষিত বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আর মার্কেটে অগ্নিনির্বাপণেরও ভালো ব্যবস্থা ছিল না। সব মিলিয়ে আগুনকে প্রাথমিক অবস্থায় নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা ছিল না।

এরআগে, গত ৪ এপ্রিল বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুনে কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়। প্রায় দেড় হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। প্রায় ৭৫ ঘণ্টার চেষ্টা শেষেে আগুন নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com