1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর সংশোধন সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রেক্ষিতে কমিশনের স্পষ্টীকরণ আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর বৃদ্ধির তদন্তে বিএসইসি বালিয়ামারী বাজারে ঘর মেরামতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৯তম বোর্ড সভা অনুষ্ঠিত শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ

বেচাকেনায় জমজমাট রাজধানীর শপিংমলগুলো

  • আপডেট : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৫.৪৭ পিএম
  • ২৮৩ Time View

তীব্র গরমের মধ্যেও রাজধানীর মার্কেটগুলোতে উপচেপড়া ভিড়। ছুটির দিন হওয়ায় চলছে জমজমাট বেচাকেনা। আর এবার ঈদে অন্য বছরের চেয়ে বিক্রি আশানুরূপ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৪ এপ্রিল) রাজধানীর ঈদ বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

রাজধানীর সব শ্রেণির ক্রেতাদের জন্য সার্বজনীন কেনাকাটার অন্যতম মার্কেট নিউমার্কেট। ক্রেতাদের চাপে এখন এ মার্কেটের অনেক দোকানে প্রবেশ করাই কঠিন। কারণ ঈদের বাকি আর মাত্র হাতেগোনা কয়েকদিন। ঈদ উপলক্ষে তাই কেউ কেনাকাটা শুরু করছেন, আবার অনেকের কেনাকাটা শেষ পর্যায়ে। একই অবস্থা রাজধানীর অন্য মার্কেট ও শপিংমলগুলোতে।

সরজমিনে বাজার ঘুরে দেখা যায়, সরকারি ছুটির দিন হওয়ায় সব মার্কেটেই সকাল থেকে বেড়েছে ক্রেতা সমাগম। ক্রেতারা মূল পোশাকের সঙ্গে অন্যান্য অনুসঙ্গ মিলিয়ে নিচ্ছেন শেষ সময়ে।

বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এ বছর বেচাবিক্রি বেড়েছে। আর সব জিনিসের দাম বাড়ায় বেড়েছে পোশাকের দামও। ঈদকে কেন্দ্র করে এবার প্রতিটি পোশাকেই দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ। 

তবে শপিংমলগুলোতে পোশাকের দামে বঙ্গবাজারের প্রভাব পড়েছে বলে মনে করেন ক্রেতারা। তারা বলেন, বঙ্গবাজারের আগুনের অজুহাত দিয়ে বেশি দাম হাকছেন দোকানিরা। তাই পছন্দের পোশাক কিনতে হিমশিম খেতে হচ্ছে।

আর গতবারের তুলনায় এবার ঈদে ভালো ব্যবসা করার প্রত্যাশা ব্যবসায়ীদের। পাশাপাশি যত দিন গড়াবে ততই ভিড় বাড়বে বলেও জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com