1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

অসুস্থ ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে তামিম

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৫.৪৩ পিএম
  • ৩৬৩ Time View

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ছেলে আরহাম ইকবাল। সে সময় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তিও করা হয়। তবে অসুস্থতা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠছিল না তামিমপুত্র। তাই উন্নত চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে পাড়ি দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগের দিন গত ৩ এপ্রিল ছেলের অসুস্থতার খবর পান তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে তিনি ঢাকায় ছুটে আসেন। ফলে একমাত্র টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা পাশ কাটিয়ে মাঠে নামেন তিনি।

টেস্ট ম্যাচের পর ক্রিকেট থেকে দূরেই আছেন তামিম। খেলছিলেন না চলমান ঢাকা প্রিমিয়ার লিগে। প্রাইম ব্যাংকের হয়ে খেলার কথা থাকলেও কোনো ম্যাচে খেলতে নামেননি তিনি। চলমান আসরে আর হয়তো খেলাও হবে না তার। এমনকি আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য আয়ারল্যান্ড সিরিজেও তার খেলা নির্ভর করছে ছেলের সুস্থতার ওপর।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ঈদুল ফিতরের পর ২৬-২৯ এপ্রিল পর্যন্ত সিলেটে প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। এরপর সিরিজ খেলতে ১ মে ইংল্যান্ড অভিমুখে উড়াল দেবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com