রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কখন উঠবে সূর্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবী- যাত্রী কল্যাণ সমিতি সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা নড়াইলের নড়াগাতীতে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার, থানায় মামলা সিলেটে জুড়ে মৌসুমের শুরুতে বৃষ্টির ছোঁয়া, চা বাগান গুলোতে ফিরে পেয়েছে সবুজের সমারোহ বর্তমান বিশ্ব ব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থা: মানবজাতির ভবিষ্যৎ আরও কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ ১০ জন গ্রেপ্তার মাধবপুরে শেষ সময়ে জমে উঠেছে ঈদের বাজার সক্রিয় অসাধু চক্র

উখিয়ায় বাসচাপায় নিহত-১, সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর

ইমরান আল মাহমুদ
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৩৩ Time View

উখিয়া: কক্সবাজার-টেকনাফ সড়কের কোর্টবাজার ঝাউতলা এলাকায় ঢাকাগামী সেন্টমার্টিন হেরিটেজ স্লিপার কোচের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। নিহত ব্যক্তি রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার ফরিদ আহমদ প্রকাশ ফরিদ মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানায়,রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোর্টবাজার ঝাউতলায় ফরিদ মিস্ত্রি কে টেকনাফ থেকে আসা ঢাকাগামী সেন্টমার্টিন স্লিপার কোচের একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলে ফরিদ নিহত হন। 

গাড়িটি কোর্টবাজার স্টেশনে পৌঁছালে জনতার হাতে আটক করা হয়। পরে বিক্ষুব্ধ জনতা গাড়ি ভাংচুর করতে দেখা যায়। মুহুর্তে পুরো স্টেশনে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উখিয়া থানা পুলিশের টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে ভাংচুর করা গাড়িটি জব্দ করে প্রথমে কোর্টবাজার উত্তর স্টেশনে নিয়ে যাওয়া হয়। এর আগে দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল) রাসেল, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ, উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী, হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম। 

জব্দকৃত বাস হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান ইনচার্জ সাইফুল ইসলাম। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS