শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২ বরিশালে বাসায় ডেকে প্রেমিকাকে হত্যা, পলাতক অভিযুক্ত যুবক ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী আইএফআইসি ব্যাংকের একযোগে ৮টি এটিএম বুথ-এর উদ্বোধন বাস ভাড়া নির্ধারণে মালিকদের কাছে নতিস্বীকার না করায় যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন দূরপাল্লার বাসভাড়ায় বাড়তি চাপ, প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পূবালী ব্যাংক গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ক্ষমাশীল ঠিকাদার লুৎফুর পলাতক, সড়কে দিরাই-শাল্লা মানুষের ভোগান্তি

জিরার দাম কেজিতে ১৬০ টাকা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ Time View

দিনাজপুরের হিলি বন্দর বাজারে প্রতিকেজি জিরার মূল্য ৬৩০ টাকা। গত দুই মাসের ব্যবধানে জিরার দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে ১৬০ টাকা। এর আগে জিরার কেজি ছিলো ৪৭০ টাকা। চাহিদা তুলনায় আমদানি কম হওয়া বেড়েছে দাম, বলছেন ব্যবসায়ীরা। বাজারে দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতা।

শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় হিলি মসলা বাজার ঘুরে দেখা যায়, ভারত থেকে আমদানিকৃত কাকা জিরা ৬৩০ টাকা, বাবা জিরা ৬৩০ টাকা, মধু জিরা ৬৩০ টাকা, অমরিত জিরা ৬৩০ টাকা, সোনা জিরা ৬৫০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে অন্যান্য মসলার দাম স্বাভাবিক থাকলেও জিরার দাম অনেক বেশি।

হিলি বাজারে মসলা কিনতে আসা আলাউদ্দিন বলেন, গত দুই মাস আগে এক কেজি জিরা ৪৭০ টাকা কেজি দরে কিনে নিয়ে গিয়েছিলাম। আজ সেই জিরা ৬৩০ টাকা কেজি দরে কিনতে হলো।

বাজারে মসলা ব্যবসায়ী শাওন বলেন, আমার মসলা ঘরে সব প্রকার জিরা আছে। তবে বর্তমান জিরার দাম অনেক বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় ভারত থেকে জিরা আমদানি কম হচ্ছে, যার কারণে দামও বেড়ে যাচ্ছে। আশা করছি আমদানি স্বাভাবিক হলে জিরার দাম কমে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS