1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

সানাউল্লা মিয়ার স্মরণ সভায় নেতৃবৃন্দ দেশের রাজনীতির নিয়ন্ত্রন অশুভ শক্তির কাছে

  • আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১১.১৯ এএম
  • ৩০৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ রাজনৈতিক খেলোয়াড়দের কাছে রাষ্ট্রক্ষমতা দখলই একমাত্র লক্ষ্য হওয়ায় আদর্শ ও নীতিবান রাজনৈতিক নেতা-কর্মীরা দলগুলোর কাছে গুরুত্ব হারিয়েছে। রাজনীতিতে অর্থের প্রভাব মূল হয়ে দাড়াচ্ছে। আর এ কারণেই এডভোকেট সানাউল্লাহ মিয়ারা জীবনের শেষ প্রান্তে অবহেলা ও অনাদরে পৃথিবী থেকে বিদার নিচ্ছেন। দল এখন আর তাকে স্মরণ করার প্রয়োজনও অনুভব করে না বলে স্মরণ সভায় জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) পুরানা পল্টনস্থ গণস্বাস্থ্য হোমিও মিলনায়তনে বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিক এডভোকেট সানাউল্লাহ মিয়ার ৩য় মৃত্যুবার্ষীকি উপলক্ষে জাতীয় জনতা ফেরাম ও জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় জনতা ফোরাম সভাপতি মুহম্মদ ওয়ালিদ সিদ্দিকী তালুকদারের সভাপতিত্বে ও জাতীয় মানবাধিকার সমিতির য়োরম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা’র সঞ্চালনায় মরহুম এডভোকেট সানাউল্লাহ মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশগ্রহন করেন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিক এডভোকেট তৈমুর আলম খন্দকার, গণদল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এডভোকেট তাজুল ইসলাম, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্থফা ভুইয়া, জাতীয় কবি মঞ্চের সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী, বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব মো. মহসীন ভুইয়া, বিএনপি নেতা লায়ন মিয়া মোঃ আনোয়ার, বাংলাদেশ কৃষক আন্দোলন আহ্বায়ক শফিকুল আলম শাহীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, গণতন্ত্র বিকাশে সরকারের সঙ্গে বিরোধী দলের ভূমিকা জরুরি। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। সেই নির্বাচনে এখন বৃহত রাজনৈতিক দলগুলো এখন আর নেতা-কর্মীর রাজনৈতিক,সাংগঠনিক বা ত্যাগের ইতহাসকে গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় অর্থকে। ফলে এডভোকেট সানাউল্লাহ মিয়াদের মত ত্যাগি নেতারা দিনশেষে অবহেলার শিকার হন। আর এর ফলে দলের মধ্যে সুবিধাবাদী নেতৃত্ব শক্তিশালী হয়ে উঠে।

তিনি বলেন, রাজনীতির কল্যাণে স্বার্থেই এডভোকেট সানাউল্লাহ মিয়াদের মত ত্যাগি রাজনীতিকদের স্মরণ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এমন নেতৃত্ব রাজনীতিতে বিড়ল হয়ে উঠবে। তিনি আরো বলেন, জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক নেতা কর্মীরা দল ও রাজনীতির ক্রান্তলগ্নে এডভোকেট সানাউল্লাহ মিয়াকে স্মরণ করবে শ্রদ্ধার সঙ্গে।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এডভোকেট তাজুল ইসলাম বলেন, আমাদের দেশের অবিচ্ছেদ্য একটা অংশ রাজনীতি। সেখানে কেউ জীবন উৎসর্গ করছেন বা অন্যের জীবন কেড়ে নিচ্ছেন। প্রভাব বিস্তার করতে গিয়ে  জায়গায় জায়গায় মূল্যবোধের বিসর্জনের ছবি আমরা দেখতে পাই। এই অবস্থা চলতে পারে না। মনে রাখতে হবে দেশপ্রেমিক নেতা-কর্মীদের অবদান স্মরণ না করলে রাজনীতি পথ হরাবে। নতুন দেশপ্রেমিক নেতৃত্ব সৃষ্টি হবে না। এডভোকেট সানাউল্লা মিয়াকে রাজনীতির কল্যাণের জন্যই স্মরণ করতে হবে।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বাংলাদেশে রাজনীতিতে উদার গণতন্ত্রের উপাদানগুলো অনুপস্থিত। সময়ের প্রয়োজনে এখন মনে হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণ ঢেলে সাজানো দরকার। তানা হলে এডভোকেট সানাউল্লাহ মিয়াদের মত ত্যাগি রাজনীতিকদের দূরবিন দিয়ে খুজে বের করা সম্ভব হবে না।

তিনি বলেন, দেশ রাজনীতি শূন্য, কোথাও রাজনীতি নাই। য়ার ফলে সানাউল্লাহ মিয়া দলের ও দলের নেতা-কর্মীদের জন্য কাজ করার পরও দিন শেষে বহিরাগত অর্থ-বৃত্তের মালিকরা দলে মনোনয়ন বাগিয়ে নেয়। আর সানাউল্লাহ মিয়ারা হাসপাতালের বিছানার দীর্ঘ নি:শ্বাস ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে। দলের নেতৃত্বই সানাউল্লাহ মিয়াদের নির্মমভাবে হত্যা করে। সুবিধাবাদী ও লোভি নেতৃত্ব সানাউল্লাহ মিয়ার খুনি।

তিনি আরো বলেন, দেশের কোথাও এখন রাজনীতি নেই, দেশ চালাচ্ছেন ব্যাবসায়ী সিন্ডিক্যাট আর আমলারা, ঠিক তেমনইভাবে বৃহত রাজনৈতিক দরগুলো ও তাদের প্রধান নেতারা ব্যাবসায়ী সিন্ডিক্যাট আর আমলাদের দ্বারা নিয়ন্ত্রিত।

এস এম জহিরুল ইসলাম জহির বলেন, দেশে প্রচন্ড রকমের রাজনৈতিক শূণ্যতা সৃষ্টি হচ্ছে। প্রায় প্রতিটি রাজনৈতিক দলে এখন ত্যাগি নেতা-কর্মীরা উপেক্ষিত। স্বার্থপরতার রাজনীতিতে উপেক্ষিত দেশপ্রেম, আর এ কারণেই এডভোকেট সানাউল্লা মিয়াকে তার নিজের দলই স্মরণ করতে পারলো না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com