1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড সাকিবের

  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১১.৪৪ পিএম
  • ৩৭৯ Time View

টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট পেলেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে নিজের তৃতীয় ওভারেই পঞ্চম উইকেট তুলে নেন দেশসেরা অলরাউন্ডার। আর এতে করে নিউজিল্যান্ডের টিম সাউদিকে (১৩৪) ছাড়িয়ে গড়েছেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। সাকিবের উইকেট এখন ১৩৬টি।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজ নিশ্চিতের ম্যাচে ব্যাট হাতে ২০২ রানের বড় সংগ্রহ গড়ার পর ফিল্ডিংয়ে নেমে আইরিশদের চেপে ধরে স্বাগতিক বোলাররা। বল হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সাকিব।

প্রথম দুই ওভারে তিন উইকেট পাওয়ার পর নিজের তৃতীয় ওভারে জোড়া আঘাত হেনেছেন সাকিব। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলটি ব্যাটে খেলতে পারেননি ডকরেল, সরাসরি তার প্যাডে আঘাত হানে। তাতে আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিও নেন সাকিব। ফলে আউট দিতে বাধ্য হন আম্পায়ার। একই ওভারের শেষ বলে সাকিবের আর্ম ডেলিভারীতে বোল্ড হয়েছেন ট্যাক্টর। এই ব্যাটারকে ২২ রানে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন সাকিব।

প্রথম বাংলাদেশি হিসেবে একাধিক ম্যাচে পাঁচ উইকেট শিকারের রেকর্ড এখন সাকিবের। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ডও নিজের করেছেন বাংলাদেশ অধিনায়ক।

১১৪ ম্যাচে ১৩৬ উইকেট নিয়ে এখন টি-টোয়েন্টি উইকেট শিকারির দিক দিয়ে সবার ওপরে সাকিব। ১৩৪ উইকেট নিয়ে দুইয়ে চলে গেছেন কিউই পেসার টিম সাউদি।

তবে ৫ উইকেট ও সাউদিকে পেছনে ফেললেও টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করতে পারেননি সাকিব। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট পেয়েছিলেন তিনি। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিব ৫ উইকেট পেয়েছনে ২২ রান খরচায়।

-বাসস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com