1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র; সহকারী প্রক্টরসহ আহত ১০

রেকর্ড রানের ম্যাচে টাইগারদের জয়

  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৯.৪৯ পিএম
  • ২৪৮ Time View

সিলেটে দলীয় সর্বোচ্চ ওয়ানডে রানের ম্যাচটা বৃষ্টির পেটে যায়। চট্টগ্রামে টি-২০ ফরম্যাটে নিজেদের দলীয় সর্বোচ্চ ২১৫ রান টপকে যাওয়ার পথে ছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টি বাধায় ১৯.২ ওভারে নিজেদের তৃতীয় সর্বোচ্চ ২০৭ রানে থামে টাইগাররা।

এরপর ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পেয়ে আইরিশরা ঝড়ো শুরু করলেও তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে বৃষ্টি আইনে ২২ রানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে লিটন-রনি তালুকদারের ঝড়ো দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। দুই টাইগার ওপেনার লিটন দাস ও রনি তালুকদার ৯১ রান যোগ করেন। লিটন ফিরে যাওয়ার আগে ২৩ বলে চারটি চার ও তিন ছক্কায় ৪৭ রানের ঝড় দেখান। এরপর নাজমুল শান্ত ১৩ বলে ১৪ রান করে ফেরেন।

অন্য ওপেনার রনি তালুকদার দারুণ এক ইনিংস খেলেন। তিনি ৩৮ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও তিনটি ছক্কা। চারে নেমে তরুণ শামিম হোসেন পাটোয়ারিও ব্যাট চালিয়ে খেলেন। ফেরার আগে তিনি ২০ বলে ৩০ রান করেন। দুটি চার ও এক ছক্কা তোলেন তিনি।

এরপর তাওহিদ হৃদয় ৮ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান। সাকিব আল হাসান ১৩ বলে ২০ রানের ইনিংস খেলেন। তিনটি চার মারেন তিনি। তার সঙ্গী মেহেদি মিরাজ এক বল খেলে একটি চার মারেন। এরপর নামে বৃষ্টি। আইরিশদের বিপক্ষে ২০৭ রান টি-২০ ফরম্যাটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com