1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

রোজায় চেক নিষ্পত্তির নতুন সময় জানালো কেন্দ্রীয় ব্যাংক

  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৭.৩২ পিএম
  • ১৮৯ Time View

নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সকল ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সমবায় ব্যাংক লিমিটেডে পাঠিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর বা বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ (বিএসিএইচ) এবং বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)- এ তিন প্লাটফর্মের কার্যক্রম রমজানে নতুন সময়সূচি অনুযায়ী চালু থাকবে।

নতুন সময়সূচি অনুযায়ী, বড় অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক বেলা দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যে কোনো রেগুলার চেক বেলা সাড়ে ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে। রোজার মাস শেষ হলে আগের নিয়মেই এসব কার্যক্রম চলবে।

এছাড়া আরটিজিএসের গ্রাহক লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত। কাস্টমস ডিউটি ই-পেমেন্ট ৯টা ৩০ থেকে ৩টা ৩০ মিনিট এবং আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএসের মাধ্যমে সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট  পর্যন্ত পরিশোধ করা যাবে।

এসব সেবার মাধ্যমে সাধারণত এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ বা স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com