1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৪

  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৯.২৮ এএম
  • ২৪২ Time View

উত্তর আমেরিকার দেশ ইকুয়েডরে শক্তিশালী ৬.৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২০ জনেরও বেশি। স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) দুপুরে ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলের গুয়ায়াস প্রদেশের বালাও শহরে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৬৬.৪ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। এর উপকেন্দ্র ছিল বালাও শহর থেকে ১০ কিলোমিটার দূরের একটি এলাকা। এ ভূমিকম্পে আবাসিক অবকাঠামোসহ স্কুল-কলেজের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ভূমিকম্পের বিষয়টি জানিয়ে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেছেন, ‘সব মন্ত্রণালয়কে কাজে লাগানো হয়েছে এবং এ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার মতো যাবতীয় প্রস্তুতি আমাদের রয়েছে।’ 

এদিকে ভূমিকম্পটি সমুদ্র ‍উপকূলীয় অঞ্চলে আঘাত হানায় সুনামির আশঙ্কাও করছিলেন অনেকে। তবে ইকুয়েডরের কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই।

ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে ইকুয়েডরের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, এ ভূমিকম্পে এল অরো প্রদেশে নিহত হয়েছে ১২ জন এবং আরও দুজন নিহত হয়েছে আজুয়ে প্রদেশে। সবমিলিয়ে ১২০ জনেরও বেশি আহত হয়েছে।  

প্রেসিডেন্ট কার্যালয় আরও জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে অন্তত ৭টি বাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৫০টি বাড়ি। এ ছাড়া ২০টি বিদ্যালয় এবং ৩০টি চিকিৎসাকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভূমিধসের কারণে বেশ কয়েকটি প্রধান সড়কও বন্ধ হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com