1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

প্রথমবারের মতো তরমুজ গেলো মালয়েশিয়া

  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৮.৩৫ পিএম
  • ২৫৬ Time View

চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে প্রথমবারের মতো মালয়েশিয়ায় এক কনটেইনার তরমুজ রপ্তানি হয়েছে। 

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনারে ১৩ হাজার কেজি তরমুজের একটি চালান জাহাজের মাধ্যমে মালয়েশিয়া রপ্তানি করেছে চট্টগ্রামের সাত্তার ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান।

বাংলাদেশ থেকে প্রথম তরমুজের রপ্তানিকারক সাত্তার ইন্টারন্যাশনালের মালিক আব্দুল কাইয়ুম জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা বিবেচনা করে প্রথমবারের মতো তরমুজ রপ্তানির উদ্যোগ নেওয়া হয়। গত কয়েকদিন ধরে  বগুড়া শিবগঞ্জের চাষিদের কাছ থেকে তরমুজ সংগ্রহ করে মালয়েশিয়া রপ্তানি করা হয়েছে। 

তিনি আরও জানান, গতকাল বৃহস্পতিবার ১৩ হাজার কেজি তরমুজ শীতাতপ নিয়ন্ত্রিত কনটেইনার ভর্তি করে জাহাজে তুলে দেওয়া হয়। জাহাজটি আজ (শুক্রবার) দুপুরে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে তরমুজ রপ্তানির সূচনা হলো। প্রথমবার রপ্তানি করে এই ফলটি থেকে প্রায় ৪ হাজার ডলার আয় করা সম্ভব হবে। 

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের সংঘনিরোধ রোগতত্ত্ববিদ সৈয়দ মুনিরুল হক জানান, যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম বন্দর হয়ে তরমুজ রপ্তানির প্রথম চালান মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে। এর আগে কখনো তরমুজ রপ্তানি হয়নি। এর মাধ্যমে দেশের তরমুজ রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com