1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৮.৩১ পিএম
  • ৩৪৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মিছিল বের করে আওয়ামী লীগ অফিসে যাওয়ার চেষ্টা করে মোতালেব হাওলাদার গ্রুপ। তখন আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান করছিল আসম ফিরোজ গ্রুপ।

মোতালেব হাওলাদার গ্রুপ মিছিল নিয়ে হাসপাতাল রোড এলাকা অতিক্রম করার সময় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে আসম ফিরোজ গ্রুপ এগিয়ে এলে মোতালেব হাওলাদার গ্রুপের সঙ্গে একই স্থানে ফের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

এ বিষয়ে জানতে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আসম ফিরোজ ও বাউফল উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে পুলিশের নয় সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com