1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো? সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

মোহামেডানের বড় হারের দিন সহজ জয় পেল শাইনপুকুর

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৭.৫৮ পিএম
  • ১৯৪ Time View

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (১৬ মার্চ) গাজী গ্রুপের কাছে ১২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে মোহামেডান। এদিকে দিনের আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

ফতুল্লা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে গাজী গ্রুপ। রবি তেজার ৬৬, আকবর আলির ৫৯ এবং মেহেরব হাসানের অপরাজিত ৬২ রানের উপর ভর করে ৭ উইকেট হারিয়ে ৩৪৯ রানের বিশাল পুঁজি পায় গাজী গ্রুপ। মোহামেডানের হয়ে ৩টি উইকেট পান সাইদ খালেদ আহমেদ।

জবাবে শুরুটা ভালো হলেও পরে গাজী গ্রুপের বোলারদের বোলিং তোপে ৬৪ বল আগেই অল আউট হয়ে যায় মোহামেডান। রনি তালুকদারের ৮০ এবং মাহমুদউল্লাহ রিয়াদের ৫৮ রান ছাড়া কেউই ভালো ইনিংস পাননি। 

গাজী গ্রুপের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন কাজী অনিক, আনামুল হক এবং হাবিব মেহেদী।

এদিকে দিনের অন্য ম্যাচে প্রথমে ব্যাটিং করে রূপগঞ্জ টাইগার্স নির্ধারিত ওভারে ২১৬ রানের পুঁজি পায়। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান অপরাজিত ছিলেন নাঈম ইসলাম। এছাড়াও, মুমিনুল হক করেছেন ৬৫ রান।

জবাবে রান তাড়া করতে নেমে প্রথমে বেশ বিপদে পরে শাইনপুকুর। ৭৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে জেতে থাকে তারা। কিন্তু এরপর দলের হাল ধরেন সঙ্গীত মালিন্দু এবং আমিনুল বিপ্লব। মালিন্দু ৫৬ করে আউট হলেও আমিনুল অর্ধশত করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। রূপগঞ্জ টাইগার্সের হয়ে ৪টি উইকেট পেয়েছেন মুকিদুল মুগ্ধ। 

কিন্তু নিজের অলরাউন্ডার পারফর্মেন্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ফরহাদ রেজা। বোলিং করে দুই উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে ৩৩ বলে ৩৬ রান অপরাজিত ছিলেন রেজা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com