1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

অক্টোবরে উৎপাদনে আসছে ৫৮৪ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র

  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৮.৩৩ পিএম
  • ২০৮ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর তীরে চলছে ৫৮৪ মেগাওয়াট ক্ষমতার ইউনিক মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ। বেসরকারি বিনিয়োগে বাস্তবায়ন হতে থাকা প্রকল্পটিতে ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রনিক-জিই।

এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির ভৌত অবকাঠামোর কাজ ৯২ শতাংশ শেষ হয়েছে। আগামী অক্টোবরে আসছে বাণিজ্যিক উৎপাদনে।

এদিকে বুধবার (১৫ মার্চ) সকালে প্রকল্প এলাকা পরিদর্শনে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের শীর্ষে থাকতে চায় যুক্তরাষ্ট্র। বিনিয়োগ আরও সম্প্রসারণে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে ৯২ শতাংশ। সব ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর থেকেই বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবে কেন্দ্রটি। আধুনিক গ্যাস টারবাইন ব্যবহার করায় এর উৎপাদনক্ষমতা হবে ৬২ শতাংশের বেশি, যা প্রচলিত অনেক কেন্দ্রের তুলনায় দ্বিগুণ। ফলে তুলনামূলক সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের।

চুক্তি অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রটিতে গ্যাস থেকে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ৩ টাকা ১৬ পয়সা। আর এলএনজি থেকে বিদ্যুৎ উৎপাদনে দাম হবে ৫ টাকা ৪৪ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com