সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক ফিন্যান্স প্রোডাক্টস এন্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ধসঢ়; সুপারভাইজরি কমিটির ৫৩তম সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মোহাম্মদ দুলাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি জানিয়েছেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০ সাবেক হুইপের ভাই বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিভিন্ন দূনীর্তির অভিযোগ করেন শিক্ষক নেতৃবৃন্দরা, আদালতে মামলা চলমান রয়েছে এমএসএমই খাতে অর্থায়ন জোরদারে কমিউনিটি ব্যাংক ও লিমেরিক ডিস্ট্রিবিউশনের কৌশলগত অংশীদারিত্ব আইন পেশায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অ্যাড.বিউটি দত্ত ছাতকে বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন

এক প্ল্যাটফর্মে মিলবে কৃষির ৪৫ সেবা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৪২ Time View

কৃষি মন্ত্রণালয় ও অধীনস্থ ১৭টি দফতর বা সংস্থার ৪৫টি নাগরিক সেবা পাওয়া যাবে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে। যা থেকে কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট দুই কোটিরও বেশি জনগণ সরাসরি সুবিধা ভোগ করবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বুধবার (১৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ইন্টিগ্রেটেট ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্লাটফর্ম’ শীর্ষক সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এ প্ল্যাটফর্ম চালুর ফলে কৃষি মন্ত্রণালয় ও অধীনস্থ দফতর বা সংস্থা প্রদত্ত নাগরিক সেবাগুলো এক জায়গায় খুব সহজেই পাওয়া যাবে। এছড়া সেবা প্রাপ্তিতে সময় কম লাগবে ও যাতায়াত খরচ কমবে বলে জানান তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, মন্ত্রণালয়ের ওয়েবসাইট (moa.gov.bd) থেকে ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস (http://service.moa.gov.bd/portal/home) ট্যাবে ক্লিক করলে এসব সেবা পাওয়া যাবে।

তিনি বলেন, এ পোর্টালের মাধ্যমে বর্তমান নাগরিক সেবাগুলো খাত, ধরন, দফতর বা অধিদফতর অনুসারে সন্নিবেশ করা হয়েছে। এর মাধ্যমে কৃষক, উৎপাদক, ব্যবসায়ী, আমদানিকারক ও  রফতানিকারকদের জন্য কৃষি পরামর্শ, শস্য, লাইসেন্স ও নিবন্ধন, সার, অনুদান ও ভর্তুকি, সেচ ও কীটনাশক বিষয়ে মন্ত্রণালয় ও সকল সংস্থা প্রদত্ত সেবা ডিজিটালি পাওয়া যাবে।

এদিকে প্রতিটি সেবার বিপরীতে প্রয়োজনীয় তথ্য সন্নিবেশ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ওয়েবসাইটে কি প্রক্রিয়ায়, কত খরচে, কার মাধ্যমে, কত সময়ে ও কি কি প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে সেবাগুলো পাওয়া যাবে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি সেবা গ্রহণের ধাপ বর্ণনা করা হয়েছে।’

এসময় কৃষিমন্ত্রী মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি সভায় ফলমূল, শাকসবজি বা হর্টিকালচারে গবেষণা বাড়াতে বিজ্ঞানীদের নির্দেশ দেন।

আর কৃষিখাতে বিজ্ঞানীদের অবদান খুব একটা দৃশ্যমান নয় উল্লেখ করে তিনি বলেন, অর্থকরী ফলমূল, শাকসবজি বা হর্টিকালচার গবেষণায় দেশের বিজ্ঞানীরা এখনো পিছিয়ে আছে। এজন্য বেসরকারি কৃষি উদ্যোক্তাদের সঙ্গে হর্টিকালচার নিয়ে মতবিনিময় করার জন্য বিজ্ঞানীদের নির্দেশনা দেন মন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS