1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Title :
আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন ২৬ বছরের শিক্ষকতা শেষে সহকারী শিক্ষক অমিতেষ সাহাকে রাজকীয় বিদায় সংবর্ধনা সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইউনাইটেড ফাইন্যান্স স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো?

১৮ মার্চ বগুড়ায় বিএসইসির বিনিয়োগ শিক্ষা কনফারেন্স

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৬.৫৬ পিএম
  • ২০০ Time View

আগামী শনিবার (১৮ মার্চ) দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ায় বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করেছে।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

কনফারেন্সের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে বিশেষ অতিথি  থাকবেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম ও  বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান মিলন, সিআইপি। এই অধিবেশনে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার  ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার।

প্রথম অধিবেশনে বিনিয়োগ শিক্ষা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। প্যানেল আলোচনায় সঞ্চালক হিসেবে থাকবেন বিএসইসির নির্বাী পরিচালক মোঃ সাইফুর রহমান।

দ্বিতীয় অধিবেশনে থাকবে নারী বিনিয়োগকারীদের সঙ্গে সভা। এতে স্বাগত বক্তব্য রাখবেন টিএমএসএফের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম (অশোকা ফেলো, পিএইচএফ অ্যান্ড একেএস)। প্যানেল আলোচনায় সঞ্চালনা করবেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম। সমাপনী বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দীন আহমেদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com