1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

বাংলাদেশকে ৭৫ কোটি টাকা অনুদান দেবে জাপান

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১১.০৭ এএম
  • ২৫০ Time View

‘কারিগরি শিক্ষা সরঞ্জাম উন্নতিকরন প্রকল্প’র জন্য বাংলাদেশকে ৭৫ কোটি টাকা (৯৯১ মিলিয়ন জাপানি ইয়েন) অনুদান দেবে জাপান। এ বিষয়ে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গতকাল সোমবার (১৩ মার্চ) রাজধানীর শের এ বাংলা নগরে ইআরডি কার্যালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান ও জাইকার বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ (টিটিটিসি), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই) ও ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিটের (ডিএমআই) ল্যাবরেটরির যন্ত্রপাতি আধুনিকায়নের জন্য এই অনুদান ব্যবহার করা হবে। এছাড়া নির্ধারিত প্রযুক্তির (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ও কম্পিউটার) সরঞ্জামাদি স্থাপন এবং ল্যাবরেটরি বা ওয়ার্কশপ সংস্কারের জন্য এই অনুদান ব্যবহার করা হবে। উল্লিখিত পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে এ বিষয়গুলোর শিক্ষক বা প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিও এ প্রকল্পের অন্তর্গত।

জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন অংশীদার। বাংলাদেশের উন্নয়নে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সহজ শর্তে ঋণদান ছাড়াও বাংলাদেশকে মানবসম্পদ উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষাসহ উল্লেখযোগ্য পরিমাণ অনুদান ও বিভিন্ন প্রকল্পে কারিগরি সহায়তা দিয়ে আসছে জাপান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com