1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

আমদানি না বেড়ে বরং কমেছে ২০-৪০%

  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৮.৫০ পিএম
  • ২২৭ Time View

দেশে রমজানে চাহিদা বাড়ে ছোলা, ডাল, খেজুর, আপেলসহ বিভিন্ন ফল-ফলাদির। অন্য সময় এসব  ভোগ্যপণ্য লোকজন অনিয়মিতভাবে খেলেও রমজানে তা পরণিত হয় নিয়মিত ভোগ্যপণ্যে। তাই এসব ভোগ্যপণ্যের চাহিদা বাড়ে কয়েকগুণ। সেই মোতাবেক রমজানকে কেন্দ্র করে ভোগ্যপণ্যের আমদানি বাড়ান ব্যবসায়ীরা। এবার হয়েছে ঠিক তার উল্টো। ডলার সংকটসহ নানা কারণে আমদানি না বেড়ে বরং কমেছে ২০ থেকে ৪০ শতাংশ ।

চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ৯ মাসে আগের অর্থ বছরের তুলনায় ছোলা আমদানি কম হয়েছে এক লাখ ৫৫ হাজার ৯৩৬টন, খেজুর আমদানি কম হয়েছে ১০ হাজার ৭০০টন, ডাল আমদানি কম হয়েছে ২০ হাজার টন, আপেল আমদানি কমেছে ৬৬ হাজার ২১৯টন এবং অরেঞ্জ আমদানি কমেছে ৪ হাজার ১৪৮টন ।

এই সুযোগে পণ্যের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ এমন মন্তব্য খাতুনগঞ্জের পাইকার ব্যবসায়ীদের।

প্রকৃত ব্যবসায়ীরা এলসি খুলতে না পারায় সময়মতো আসছে না ভোগ্যপণ্য। ডলারের বাড়তি দামের কারণেও বাড়ছে আমদানি খরচ জানালেন চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম। 

রমজানকে সামনে রেখে অস্থির হয়ে ওঠেছে এসব ভোগ্যপণ্যের বাজার । সময়মত এলসি খুলতে না পারায় এমন পরিস্থিতি তৈরী হলেও রমজানে সংকট হবে না মনে করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। তবে আমদানি কম হলেও পণ্যের সরবরাহ লাইন ঠিক রাখা গুরুত্বপূর্ণ জানিয়ে রমজানে সংকট হবে না মনে করেন তিনি।

এদিকে ভোগ্যপণ্য কম আমদানি দেশের জন্য ক্ষতি নয়, বরং লাভজনক মনে করেন চট্টগ্রাম বন্দর উদ্ভিদ সংঘ নিরোধের উপ পরিচালক নাছির উদ্দিন।

সব পর্যায়ের আমদানিকারকদের জন্য সুযোগ তৈরী না হলে দেশের বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে যাবার পাশাপাশি দ্রব্যমূল্য আরো বাড়ার আশংকা পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com