1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

এক বছরে ১৭ লাখ কোটি টাকা মুনাফা সৌদি আরামকোর

  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১১.২২ এএম
  • ২৭১ Time View

এক বছরে ১৬১ বিলিয়ন ডলার বা ১৬ হাজার ১০০ কোটি ডলার মুনাফা করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৭ লাখ কোটি (১৬ লাখ ৮৯ হাজার কোটি) টাকা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরামকো আনুষ্ঠানিকভাবে সৌদি আরব ওয়েল কোম্পানি নামে পরিচিত। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর জবাবে পশ্চিমা বিশ্ব রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যার ফলাফল হিসেবে তেল-গ্যাস উৎপাদনে অন্যতম শীর্ষ এ দেশটির তেল-গ্যাস রপ্তানি অনেকটাই কমে যায়। যার সুবিধা পেয়ে সৌদি আরামকো অনেকটা একচেটিয়া ব্যবসা করে এ মুনাফা অর্জন করেছে। 

প্রতিষ্ঠানটি আগামী বছরগুলোতে আরও বেশি মুনাফার প্রত্যাশা করছে। কারণ, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি ভোক্তা দেশ চীন তার দীর্ঘ দিনের কোভিড বিধিনিষেধ বাতিল করে বিশ্ব বাজারে প্রবেশ করেছে এবং সৌদি আরবের সঙ্গে সাম্প্রতিক সময়ে দেশটির সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছেছে। 

সৌদি আরামকোর সিইও ও প্রেসিডেন্ট আমিন এইচ নাসের মুনাফার পরিমাণের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ধারণা, অদূর ভবিষ্যতেও তেল এবং গ্যাস অপরিহার্য থাকবে হিসেবে বিবেচিত হবে। তবে তারপরও এই খাতে বিনিয়োগ এবং উচ্চ মূল্যের কারণে ক্ষতির ঝুঁকি রয়েছে। আমাদের সে বিষয়টি নিয়েই চলতে হবে।’ 

সৌদি আরামকো ২০২১ সালে মুনাফা করেছিল ১১০ বিলিয়ন ডলার। যার ‍তুলনায় বিগত বছরে অর্থাৎ ২০২২ সালে মুনাফা বৃদ্ধি পেয়েছে সাড়ে ৪৬ শতাংশ। প্রতিষ্ঠানটি ২০২০ সালে কোভিড মহামারির মধ্যেও মুনাফা করেছিল ৪৯ বিলিয়ন ডলার।

আরামকো বর্তমানে প্রতিদিন ১ কোটি ১৫ লাখ ব্যারেল তেল উত্তোলন করে থাকে। তবে প্রতিষ্ঠানটি ২০২৭ সালের মধ্যে তা বাড়িয়ে প্রতিদিন ১ কোটি ৩০ লাখ ব্যারেল করতে চায়। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ৫৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করারও সিদ্ধান্ত নিয়েছে।  

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com