1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

জায়েদ খান: আমাদের দিয়ে পাঠানের মতো ছবি বানান

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৯.৩১ পিএম
  • ৩১২ Time View

বাংলাদেশে ‘পাঠান’ সিনেমা আমদানি প্রসঙ্গে আলোচনা-সমালোচনা কম হয়নি। তবে ভারতের ছবি আমদানির ব্যাপারে না-সূচক সুর ছিল চিত্রনায়ক জায়েদ খানের। এবার ফের একই প্রসঙ্গে আরেকবার কথা বললেন তিনি।

দেশের নায়কদের নিয়ে ‘পাঠান’-এর মতো ছবি তৈরি করতে প্রযোজক ও সিনেমা প্রদর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। দেশের হলে হিন্দি ছবি পাঠান আনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ দেশে পাঠান আনার কী প্রয়োজন। তার চেয়ে পাঠান না এনে আমাদের দিয়ে পাঠানের মতো ছবি বানান।’

বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠানে পারফর্ম করার আগে মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের জায়েদ খান এসব কথা বলেন। দেশে ‘পাঠান’ বা হিন্দি ছবি মুক্তি পেলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে বলে মন্তব্য করেন জায়েদ খান। তিনি বলেন, ‘এক কোটি টাকা বাজেটের সিনেমা কখনোই ১০০ কোটির সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারবে না।’

বাংলাদেশে হিন্দি ছবির মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশীয় সংস্কৃতির বিকাশে আমি শুরু থেকে হিন্দি ছবির বিপক্ষে। সবসময় চাইবো হিন্দি ছবি যাতে না আসে।’ জায়েদ বলেন, ‘আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেয়া হলো, যুদ্ধ করা হলো, সে ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাকে তৈরি করুন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com