1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান

পাইপলাইনে ভারতের ডিজেল আমদানি শুরু ১৮ মার্চ

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৫.৫৯ পিএম
  • ২১১ Time View

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ভারত থেকে বাংলাদেশে পাইপলাইনে ডিজেল আসা শুরু হবে ১৮ মার্চ।

বৃহস্পতিবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের একথা জানান তিনি।

এ কে আব্দুল মোমেন জানান, ১৮ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির চূড়ান্ত বাস্তবায়ন উদ্বোধন করবেন।

এ সময় ভারত সফর ফলপ্রসূ হওয়ার বিষয়টিও জানিয়েছেন তিনি।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনের সঙ্গে আলাপ হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। আলাপকালে দুই দেশের মধ্যে সমস্যাগুলো চিহ্নিত হয়েছে। বাংলাদেশের উন্নয়নের যাত্রায় পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জানান পররাষ্ট্রমন্ত্রী।

এলডিসি সম্মেলনের বিষয়ে তিনি বলেন, এলডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ধারণা সব দেশের কাছে প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে বিএনপি নেতা সালাউদ্দিন প্রসঙ্গে খেপে যান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের নাগরিক বিদেশে শাস্তি ভোগ শেষে দেশে ফিরতে পারে। সবার জন্য একই আইন। দেশে ফিরবেন কি-না, সেটি তার বিষয়।

উল্লেখ্য, ভারতের আসাম রাজ্যের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপো পর্যন্ত ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ জ্বালানি তেলের পাইপলাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল আমদানি করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com