1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

শিয়ালের শরীরে বার্ড ফ্লু শনাক্ত

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১২.৪৭ পিএম
  • ২৫৩ Time View

ফ্রান্সে লাল শিয়ালদের মধ্যে অত্যন্ত প্যাথোজেনিক এইচ ফাইভ এন ওয়ান বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কথা জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। ইউরোপের এই দেশটির রাজধানী প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলের শিয়ালদের মধ্যে এই প্রাদুর্ভাব দেখা গেছে।

বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থার (ডব্লিউওএএইচ) বরাত দিয়ে গত মঙ্গলবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ভাইরাসের বিস্তার বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে ডব্লিউওএএইচ এক প্রতিবেদনে বলেছে, প্যারিসের পার্শ্ববর্তী মিউক্সে যেখানে চিল জাতীয় এক ধরনের পাখি মারা গেছে তার কাছাকাছি একটি সংরক্ষিত বনে তিনটি শিয়াল মৃত অবস্থায় পাওয়া যায়। পরে একটি শিয়াল সংগ্রহ করে পরীক্ষা করা হলে বার্ড ফ্লু শনাক্ত হয়।

সংবাদমাধ্যম বলছে, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর দেহে সাম্প্রতিক সময়ে সংক্রমণ বৃদ্ধির কারণে বার্ড ফ্লু পরিস্থিতিকে গত মাসে ‘উদ্বেগজনক’ হিসাবে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসঙ্গে কম্বোডিয়ায় মানব সংক্রমণের ঘটনাসহ সাম্প্রতিক কিছু ঘটনার আলোকে বিশ্বব্যাপী এর ঝুঁকি মূল্যায়ন পর্যালোচনাও করছে সংস্থাটি।

রয়টার্স বলছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে সাধারণত বার্ড ফ্লু বলা হয়। গত বছর এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং এতে আক্রান্ত হয়ে ২০০ মিলিয়নেরও বেশি পাখির মৃত্যু হয়। এর ফলে বিশ্বজুড়ে ডিমের দাম দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এবং মানব সংক্রমণ সম্পর্কে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে ফ্রান্সে একটি বিড়াল এই ভাইরাসে সংক্রমিত হয়েছিল। এছাড়া স্পেনের মিঙ্কস, ব্রিটেনে শিয়াল ও ওটার, পেরুতে সি লায়ন এবং যুক্তরাষ্ট্রে গ্রিজলি বিয়ারও এই ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com