1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

ফখরুল: সরকার দেশের নির্বাচনী ব্যবস্থাকে লুট করেছে

  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১.৪৩ পিএম
  • ১৮৪ Time View

দেশের নির্বাচনী ব্যবস্থাকে সরকার লুট করে ফেলেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে শবেবরাত উপলক্ষে এক মিলাদ মাহফিলপূর্ব অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অধিকার আমরা অর্জন করেছিলাম যে, আমরা আমাদের সরকার নির্বাচন করব। আল্লাহ যেন আমাদের সেই অর্জনকে ফিরিয়ে দেন যেটা এই সরকার লুট করে ফেলেছে।’

‘আজকে এই পবিত্র রজনীতে আমাদের প্রার্থনা হবে আল্লাহ যেন আমাদের এই দুঃশাসন, এই অপশাসন, এই নিপীড়ন, এই জুলুম এই থেকে আমাদের মুক্তি দেন।”

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘রাষ্ট্রের সর্বক্ষেত্রে লুন্ঠন, প্রায় প্রকাশ্যে লুট করা হচ্ছে দেশের সম্পদ এবং পাচার করা হচ্ছে বিদেশ। আমরা এই দেশটা শান্তিপূর্ণ হোক, এদেশের মানুষ সুখে থাকুক…। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এই মিলাদ মাহফিল হয়।

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে কারাবন্দি করে রেখেছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আল্লাহ যেন তাকে (খালেদা জিয়া) মুক্তি দেন এবং এই দেশ ও মানুষের খেদমত করার সুযোগ করে দেন।’

‘বাংলাদেশে না শুধু সারা দুনিয়াতে এমন একজন মানুষ খুঁজে পাওয়া মুসকিল হবে যার পিতার দেশের নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন এবং মা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন তিনি তারেক রহমান। দুনিয়ার আর কোথায় এমন কেউ আছে কিনা আমার জানা নেই। কিন্তু তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে তিনি দেশে এসে দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে পথ দেখানোর সুযোগ পাচ্ছেন না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব তিনি যেন তাকে সুযোগ দেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com