1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

ব্যাংকগুলোকে নারী দিবস পালনের নির্দেশ

  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১০.২৮ এএম
  • ২৪২ Time View

নারী দিবস পালনে দেশের সব ব্যাংকের জন্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্য নির্ধারণ করে দিয়ে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী ৮ মার্চ (বুধবার) আন্তর্জাতিক নারী দিবস। তাই এই দিনকে সামনে রেখে সোমবার (৬ মার্চ) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং, প্রবিধি ও নীতি বিভাগ।

এতে দেশের সব ব্যাংককে এই প্রতিপাদ্য অনুযায়ী নারী দিবস পালন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপন উপলক্ষে আয়োজিত সব কার্যক্রমে বাংলা প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’। আর ইংরেজি প্রতিপাদ্য “DigitALL: Innovation and technology for gender equality” লেখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com