1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

কাদের: বিএনপি ৭১ এর চেতনায় বিশ্বাস করে না

  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১২.২১ পিএম
  • ২৬৮ Time View
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ক্ষমতায় যাওয়া নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির আন্দোলন যত গর্জে বাস্তবে তত বর্ষে না। নিঃশব্দ মানববন্ধন করছে তারা। তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্তি নেই। এমন কী তাদের নিজেদের নেতাকর্মীদের অংশগ্রহণ কমে গেছে।

সোমবার (৬ মার্চ) সচিবালয়ের মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, ‘তারা রাজনৈতিক আন্দোলন করলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। কিন্তু সহিংস হলেও আমরা যেহেতু সরকারে আছি, আমাদের ব্যবস্থা নিতে হবে; বিএনপির লক্ষ্য ক্ষমতায় যাওয়া না তাদের লক্ষ্য শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো।’

সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্রে ব্যাকডোরে কোনো আলোচনা হয় না। যা হয় প্রকাশ্যে। দরকার হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলব, আসুন আলোচনায় বসি।

সংলাপের সেই সম্ভাবনা আছে কি না জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, আপাতত সেই সম্ভাবনা দেখছি না। নির্বাচন সামনে রেখে এ ধরনের সংকট নতুন নয়। এ ধরনের কালো মেঘ অনুভূত হয়, তা আবার কেটেও যায়। এ মুহূর্তে বলা যাবে না, কখন কী হয়। তবে নির্বাচন সামনে রেখে বর্তমান সংকট কেটে যাবে।

কাদের অভিযোগ করেন, বিএনপি ৭১ এর চেতনায় বিশ্বাস করে না। তারা একাত্তরের চেতনাবিরোধী। বিএনপির আন্দোলন মানেই আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা করা। সুযোগ পেলে তারা এটি করবে না, এর কোনো গ্যারান্টি নেই। আওয়ামী লীগ মাঠে না থাকলেই সন্ত্রাসী কার্যকলাপ করবে বিএনপি। তাই যতক্ষণ সরকার ক্ষমতায় আছে, জানমাল রক্ষা করার দায়িত্ব সরকারের।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারাবিশ্বে যে অর্থনৈতিক সংকট হয়েছে, তার কারণে আমদানিকৃত পণ্য কিনতে হচ্ছে অনেক বেশি দামে। তবে এ অবস্থা সামাল দেয়ার জন্য সরকার তৎপর রয়েছে। সরকারের ওপর জনগণের আস্থা আছে; তা না হলে বিএনপির আন্দোলনের সাথে জনগণের সমর্থন থাকত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com