1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

পাপন: সাকিব চাইলে যেকোনো পজিশনে ব্যাট করতে পারে

  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১২.২২ পিএম
  • ৪০১ Time View

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ বাঁচানোর ম্যাচে শুক্রবার (৩ মার্চ) মাঠে নামছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পাঁচ নম্বরে ব্যাটিং করেছিল সাকিব আল হাসান। এই পজিশনেই সাকিব ব্যাটিং করবেন কি না, জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সাকিব যেকোনো পজিশনে ব্যাট করার সামর্থ্য রাখে।

ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামবে তামিমের দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে এমনিতেই পিছিয়ে আছে টাইগাররা। তাই সিরিজ বাঁচাতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। তার আগে সাকিবের ব্যাটিং পজিশন নিয়ে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে।

এমন প্রশ্নে পাপন বলেন, ‘কে কত নম্বরে ব্যাটিং করবে আমি জানি না। আগের অভিজ্ঞতা থেকে বলি, এটা পরিস্থিতি অনুযায়ী ওরা ঠিক করে। কিন্তু একটা কথা বলি, সাকিব যদি কোনো জায়গায় ব্যাট করতে চায়, তাহলে কোনো অধিনায়ক বা কোচ না করবে না।’

বিসিবির সভাপতি আরও বলেন, ‘আমি সাকিবকে জিজ্ঞেস করেছি তিনে ব্যাট করতে চাও কি না। সে বলেছে, দলের জন্য যেখানে দরকার সেখানে ব্যাট করতে রাজি, এটা পরিষ্কার বার্তা। এটা আমাকে জিজ্ঞেস করাটা কঠিন।’

তিন নম্বরে সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপে দারুণ ব্যাটিং করেছিলেন। যদিও ম্যাচের কন্ডিশন বুঝে মাঝে মাঝেই তার ব্যাটিং পজিশন পরিবর্তন হয়েছে। এখন দেখার বিষয়, ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের মতো পাঁচেই ব্যাটিং করেন সাকিব নাকি অন্য পজিশনে দেখা যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com