1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

বিদ্রোহী নজরুল-বিপ্লবী ওসমান হাদী স্মরণ কমিটি গঠিত

  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৭.১০ পিএম
  • ২৩৩ Time View

আগামী ৬ জানুয়ারী ২০২৬ বিদ্রোহী কবিতা প্রকাশের ১০৪ বছর উদযাপনের লক্ষ্যে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর আদর্শ, সংগ্রাম ও সাহিত্যচেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে “বিদ্রোহী নজরুল-বিপ্লবী ওসমান হাদী স্মরণ কমিটি” গঠন করা হয়েছে।

২ জানুয়ারি ২০২৬ বাদ জুমা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর কবর জেয়ারত  শেষে  এক  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতভাবে লেখক, কবি ও কলামিস্ট ও রাষ্ট্র চিন্তক আব্দুল্লাহ আল মামুন-কে আহ্বায়ক, কবি,  নজরুল গবেষক ও রাস্ট্র্রচিন্তক খোন্দকার মাওলানা শহীদুল হক-কে যুগ্ম আহ্বায়ক, দৈনিক দেশগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহাদী, মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী ফজলুর রহমান পলাশ কে যুগ্ম আহ্বায়ক (অর্থ) ও শিক্ষানুরাগী ও মানবাধিকার ব্যাক্তিত্ব আব্দুল্লাহ শাহীন -কে সদস্য সচিব হিসেবে মনোনীত করে ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নজরুল গবেষক, লেখক ও শিক্ষাবিদ মুহাম্মদ জসিম উদ্দিন, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান, গবেষক ও রাস্ট্র চিন্তক উপাধাক্ষ মোঃ নুরুজ্জামান হীরা, শিক্ষাবিদ ও রাস্ট্র চিন্তক আবদুর রহিম  চৌধুরী, নাট্যকার রাস্না হিমেল, ফজলুর রহমান পলাশ, আল আমিন রনি প্রমূখ।

কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই স্মরণ কমিটির মাধ্যমে নজরুলের বিদ্রোহী চেতনা ও বিপ্লবী ওসমান হাদীর আত্মত্যাগের ইতিহাস দেশব্যাপী নতুনভাবে আলোচিত হবে।  এই সংগটন ও কমিটি গবেষণা, আলোচনা সভা, স্মরণ অনুষ্ঠান ও প্রকাশনার মাধ্যমে জাতির সাংস্কৃতিক ও ঐতিহাসিক চেতনাকে আরও সমৃদ্ধ করার চেষ্টা  করবে।

কমিটির পক্ষ থেকে আগামী ০৬ জানুয়ারী ২০২৬ সকাল ১০ ঘটিকায় বিদ্রোহী কবিতা প্রকাশের ১০৪ বছর উদযাপন উপলক্ষে, নজরুল প্রেমী সকল সাংস্কৃতিক, সাহিত্য, সামাজিক, মানবাধিকার, রাজনৈতিক সংগঠন এর সম্মিলিত আয়োজনে জাতীয় কবি ও বিপ্লবী হাদীর সমাধি প্রাঙ্গনে জমজমাট নজরুল উৎসব অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। উৎসবে সমবেত কন্ঠে বিদ্রোহী কবিতা  আবৃত্তি, স্মরণ, জেয়ারত, শ্রদ্ধাজ্ঞাপন, দোয়া ও আধিপত্যবাদ রুখতে সমবেত শপথ গ্রহণ।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদী এর চেতনা ও বিশ্বাসের অনুরাগী, নজরুল গবেষক, শিল্পী, আবৃত্তিকার সহ সংস্কৃতজনেরা উপস্থিত হতে  সদয় সম্মতি দিয়েছেন।

সকলের সানুগ্রহ উপস্থিতি ও পরামর্শ আমাদের অনুপ্রেরণা যোগাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com