1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে আবেদনের সময় বাড়লো

  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩, ৭.২১ পিএম
  • ২৩৯ Time View

দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপন উপলক্ষ্যে আগামী ১১-১৩ মার্চ আয়োজন করা হয়েছে বাংলাদেশ বিজনেস সামিটের। আন্তর্জাতিক এই সামিটের অংশ হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখা ব্যবসায়ীদের সম্মানিত করতে এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেয় আয়োজকরা।

কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ মার্চ (রোববার) পর্যন্ত এই অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন ব্যবসায়ীরা।

এফবিসিসিআইতে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২০২৩’র জন্য অনলাইনে আবেদন করতে দেশের ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানকে fbccibusinessaward. com এই ওয়েবসাইটে গিয়ে আবেদনের কথা বলা হয়েছে।

মূলত দেশের অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্যের বিকাশে বিশেষ অবদানের জন্য উদ্যোক্তাদের সম্মানিত করতে এবার বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দেয় এফবিসিসিআই।

বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। বিশেষ এই সম্মাননার জন্য অর্থনীতিবিদ, সাংবাদিক এবং ব্যবসায়ীদের সমন্বয়ে বিশেষ জুরি বোর্ড গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে তারা কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com