1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

আ.লীগের দু’পক্ষে গোলাগুলি

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৩২ পিএম
  • ২৭৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজবাড়ীর পদ্মায় বালু উত্তোলন ও চাঁদাবাজিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটছে। এ সময় পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কাবিলপুর গ্রামে পদ্মার পাড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার আজম মণ্ডল গ্রুপের টিউলিপ (৪৩), ফারুক (৪০), আরিফ (৩২) আরিফুল মারুফ (৩২) ও টুকু মিজি গ্রুপের শরীফুল্লাহ (৩৪)। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের কয়েকজন জানান, বেশ কিছু দিন ধরে রাজবাড়ীর পদ্মা থেকে বালু উত্তোলন ও চাঁদা আদায় করাকে কেন্দ্র করে জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজম মণ্ডল এবং মিজানপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুকু মিজির সমর্থকদের মধ্যে কয়েকদফা গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আজম মণ্ডল বলেন, ‘পদ্মা নদী থেকে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছে চেয়ারম্যানের পক্ষের লোকেরা। সোমবার সকালে চেয়ারম্যানের ছেলে জয়ের নেতৃত্বে বেশ কয়েকজন এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে কুপিয়ে ও গুলি করে বেশ কয়েকজনকে আহত করেছে।’

মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুকু মিজি বলেন, ‘আজম মণ্ডল যাদের দিয়ে চাঁদাবাজি করতেন, তাদের টাকা না দেয়ায় বিরোধ সৃষ্টি হয়। এখন আমার ছেলে ও আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তারা আমার ও আমার ছেলেকে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

রাজবাড়ী গোয়েন্দা পুলিশের (ডিবির) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আশাকরছি দ্রুতই পদ্মার চাঁদাবাজি বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হবো।’ 

সংঘর্ষ, হামলা ও চাঁদাবাজিতে যুক্ত চিরুনি অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com