1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

পিঁপড়া যে কারণে কখনোই ঘুমায় না

  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.০৬ পিএম
  • ১৯৯ Time View

পিঁপড়া অতি অদ্ভুত একটি প্রাণী। আমাদের চোখের সামনে সর্বক্ষণ ঘোরাঘুরি করলেও এদের ব্যাপারে অনেককিছুই আমরা জানি না। পিঁপড়ার ফুসফুস নেই, কানও নেই। এদের হাঁটু এবং পায়ে আছে বিশেষ এক ধরণের সেনসিং ভাইব্রেসন যার মাধ্যমে এরা আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে। পোকামাকড়ের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী এই পিঁপড়া।

আরেকটি অদ্ভুত ব্যাপার হলো যে পিঁপড়ারা কখনও ঘুমায় না। দিন নেই, রাত নেই, সারাক্ষণ কাজ করে চলেছে। ছোটবেলায় আমরা সকলেই ঘাসফড়িং ও পিঁপড়ার গল্পটি পড়েছি। সেখান থেকেই আমরা জানতে পারি যে পিঁপড়ারা কতোখানি পরিশ্রমী। বাস্তব জীবনেও তাই, সত্যিই তারা পরিশ্রমী। তাহলে কি ব্যস্ততার জন্য তারা ঘুমায় না? ব্যাপারটা তা নয়। 

পিঁপড়ার চোখের পাতা নেই, তাই এরা চোখ বন্ধ করতে পারে না। তবে তার জন্য এদের দেখতে কোনো সমস্যা হয় না। অধিকাংশ পিঁপড়ার দুটি চোখ থাকে, এতে কয়েকটি লেন্স থাকে যার সাহায্যে এরা খুব ভালো দেখতে পায়। কিছু কিছু পিঁপড়ার অবশ্য তিনটি সাধারণ চোখ থাকে। এই চোখের প্রতিটিতে একটি করে লেন্স থাকে। তবে নিশাচর প্রাণীদের মতো মাটির নীচে বসবাসকারী কিছু পিঁপড়া দিনে দেখতে পায় না। কারণ এদের চোখে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। তাই এরা কেবল রাতেই ভালো দেখে।

শুধু পিঁপড়াই নয়, এদের মতো আরো অনেক প্রাণী আছে যারা আপাতদৃষ্টিতে আমাদের খুবই পরিচিত, কিন্তু অনেক অজানা তথ্য লুকিয়ে আছে তাদের মধ্যে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com