1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আব্বাস: সাধারণ মানুষের মৌলিক অধিকার পূরণে সরকার ব্যর্থ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১১ পিএম
  • ২২১ Time View

বিএনপির আন্দোলন সফলতার পথে এমন দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন- নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার অবস্থা সংবিধানে নেই। আমরা বলতে চাই, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। কারণ এ তত্ত্বাবধায়ক সরকার এই সংবিধানেই ছিল। রাজপথে থেকেই বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

সাধারণ মানুষের মৌলিক অধিকার পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন মির্জা আব্বাস।

বক্তরা বলেন, রাজপথে থেকেই সরকারকে বিদায় করা হবে। সরকার দমন-পীড়ন করে আন্দোলন দমাতে চাইছে বলেও মন্তব্য তাদের।

এদিকে জাতীয় প্রেস ক্লাবের আরেকটি অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, বিএনপির আন্দোলন ঠেকাতে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচনের চেষ্টা করা হলে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি। বিএনপির আন্দোলন সফল হওয়ার পথে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com