1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

ঘোষণা ছাড়াই দেশে আনা যাবে ২০ হাজার ডলার

  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৫৮ পিএম
  • ২৫৩ Time View

সেবাখাতের আয় করা বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এখাতে উদ্যোক্তারা ও রপ্তানিকারকরা ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনতে পরবেন। আগে এ সীমা ছিল ১০ হাজার ডলার।

আজ (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, এতদিন সেবাখাতের বৈদেশিক মুদ্রার আয় ঘোষণা ছাড়া ১০ হাজার ডলার দেশে আনা যেত। এখন তা বাড়িয়ে ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় ঘোষণা ছাড়াই আনা যাবে। তবে বিদেশে কর্মরত প্রবাসীরা যতখুশি তত পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারেন, এজন্য কোনো প্রকার ঘোষণার প্রয়োজন হয় না।

এর আগে গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে বলা হয়, বিদেশি প্রতিষ্ঠানকে সেবা দিয়ে পাওয়া বৈদেশিক মুদ্রা বা ডলার দেশে আনার প্রক্রিয়া সহজ করে।

ওই নির্দেশনা অনুযায়ী, সেবার বিনিময়ে পাওয়া আয় আনতে কাগজের ফরম পূরণ (ফরম-সি নামে পরিচিত) করতে হবে না। ইলেকট্রনিক উপায়ে অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী, সি-ফরমে ঘোষণা ছাড়াই এখন থেকে সেবাখাতের ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় এখন থেকে আনা যাবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

খাত সংশ্লিষ্টরা জানান, সি-ফরমে ঘোষণা ছাড়াই দ্বিগুণ অর্থ দেশে আনার এই সুযোগ পাবেন সেবা রপ্তানিকারকরা। এক্ষেত্রে অহেতুক সময়ক্ষেপণ ছাড়াই প্রাপ্ত আয় নগদায়ন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com