1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

পিকনিকে যেতে লাগবে পুলিশের অনুমোদন

  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.০১ পিএম
  • ৩৩০ Time View

ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসের পিকনিকে যেতে ডিএমপির অনুমোদন নেয়ার নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)  ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক সংস্থা ও বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে শিক্ষা সফর, বনভোজন, ধর্মীয় অনুষ্ঠান বা যেকোনো উৎসব অথবা এ জাতীয় অন্যান্য অনুষ্ঠানে যাতায়াতের জন্য অস্থায়ী রুট পারমিটের অনুমতি চেয়ে আবেদন করে। 

কিন্তু ডিএমপির ট্রাফিক বিভাগে দাখিল করা অনেক আবেদনে দেখা যায় যথাযথ প্রয়োজনীয় কাগজপত্র থাকে না। ফলে আবেদনকারীদের যথাযথ সেবা ও অস্থায়ী রুট পারমিট দেয়া সম্ভব হয় না।

আদেশে আবেদনপত্র পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, ৩৬ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ঢাকা-১০০০ বরাবর পাঠাতে বলা হয়। 

অস্থায়ী রুট পারমিটের আবেদনপত্র ভ্রমণের তিন দিন আগে জমা দিতে হবে। এতে উল্লেখিত গাড়িসমূহের রেজিস্ট্রেশন সনদপত্র ও ফিটনেস সনদপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।  আবেদনপত্র অবশ্যই সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্যাডে করতে হবে। আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা ও আবেদনকারী/প্রতিনিধির মোবাইল নম্বর এতে যুক্ত করতে হবে। 

আদেশে বলা হয়, অস্থায়ী রুট পারমিট আবেদনে উল্লেখিত সময়ের জন্য শুধু দেয়া হবে। ডিএমপি ট্রাফিক বিভাগের দেয়া অনুমোদনপত্র ভ্রমণের সময় গাড়ির চালকের কাছে সংরক্ষণ করতে হবে এবং সড়কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনে দেখাতে হবে। 

কর্তৃপক্ষ প্রদত্ত অস্থায়ী রুট পারমিট যেকোনো সময় বাতিলের অধিকার সংরক্ষণ করবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com