1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

কার্ডে বিদেশি মুদ্রার লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি টাকা

  • আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.১৪ পিএম
  • ২১৩ Time View

কার্ডে ব্যাপকহারে বিদেশি মুদ্রার লেনদেন বাড়ছে। ডলারের সংকটের মধ্যেও ডিসেম্বর মাসে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। সদ্য বিদায়ী ২০২২ সালের ডিসেম্বরে কার্ডে বৈদেশিক মুদ্রার লেনদেন হয় ৬৩৯ কোটি টাকা। এর আগের বছর ২০২১ সালের একই মাসে এর পরিমাণ ছিলো ২৫০ কোটি টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় কার্ডে বিদেশি মুদ্রার লেনদেন বেড়েছে ৩৮৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী ২০২২ সালে কার্ডে ৫ হাজার ১১৯ কোটি টাকার বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছিলো। গত বছরের জানুয়ারি মাসে কার্ডে লেনদেন হয়েছিলো ২১৯ কোটি টাকার বিদেশি মুদ্রা। এরপরের দশ মাসে (ফেব্রুয়ারি-নভেম্বর) লেনদেন হয়েছিলো ৪ হাজার ২৬০ কোটি টাকা। এরপরে বছরের সর্বশেষ মাস ডিসেম্বরে লেনদেন হয় ৬৩৯ কোটি টাকা।

এদিকে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক তার কার্ডে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করতে পারবেন। এছাড়া নগদ ও কার্ডে দুই ভাবেই গ্রাহকদের কাছে ডলার বিক্রি করে ব্যাংক।

দেশে অনেক আগেই ক্রেডিট কার্ডে বিদেশি মুদ্রা লেনদেনের অনুমোদন দেওয়া হয়। এরপর ২০২০ সালের জুনে ব্যাংকগুলোকে গ্রাহকদের হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যুর অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com