শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা অনুষ্ঠিত বছরের শুরুতেই ধাক্কা: ইইউ বাজারে কমেছে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন আবারও দাম কমেছে স্বর্ণের কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার

পাসপোর্ট এনডোর্সমেন্টের আগে ব্যয়ের তথ্য যাচাইয়ের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট করার আগে ব্যয়ের তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেন করা সকল অনুমোদিত ডিলার ব্যাংক এবং মানি চেঞ্জারে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, পাসপোর্টের পাতায় আগের এনডোর্সমেন্ট গুরুত্বের সঙ্গে যাচাই করতে হবে। পাশাপাশি উক্ত পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) এবং অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিষ্টেমে (ওএমসিএমএস) যাচাই করে বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে হবে।

এতে আরও বলা হয়, পূর্ববর্তী পাসপোর্ট নম্বর (যদি থাকে) এর বিপরীতে একই বছরে ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ যাচাই করতে হবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS