1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

শরীয়াভিত্তিক ব্যাংকগুলোকে আরো টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৩৮ এএম
  • ২১৩ Time View

সম্প্রতি বেশ কয়েকটি ব্যাংকের ঋণ জালিয়াতির তথ্য প্রকাশ পেয়েছে। এর ফলে শরীয়াভিত্তিক ব্যাংকগুলো থেকে আমানত তুলে নিচ্ছে মানুষ। এতে তারল্য সংকটে পড়েছে ব্যাংকগুলো। যে কারণে এসব ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিতে নতুন নতুন ফান্ড গঠন করছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৫ ফেব্রুয়ারী) শরীয়াভিত্তিক ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দিতে ‘মুদারাবাহ লিক্যুইটি সাপোর্ট’ নামে নতুন ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে শরীয়াভিত্তিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি সার্কুলার পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, শরীয়াভিত্তিক ব্যাংকগুলোর সুষ্ঠু তারল্য ব্যবস্থাপনা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে ৭, ১৪ ও ২৮ দিন মেয়াদী বিশেষ তারল্য সুবিধা ‘মুদারাবাহ লিক্যুইটি সাপোর্ট’ গঠন করা হয়েছে। শরীয়াভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের সকল কার্যদিবসে নিয়মিতভাবে এই সুবিধার জন্য আবেদন করতে পারবে।

জানা যায়, সম্প্রতি শরীয়াভিত্তিক কয়েকটি ব্যাংকের ব্যাপক ঋণ জালিয়াতির তথ্য প্রকাশ পায়। এর ফলে হু হু করে বাড়তে থাকে আমানত তোলার পরিমাণ। এরপরেই এসব ব্যাংকগুলো হঠাৎ তারল্য-সংকটে পড়ে। সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক গত ৫ ডিসেম্বর শরীয়াভিত্তিক ব্যাংকগুলোকে ধার দিতে ‘ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি’ নামে একটি ফান্ড গঠন করে। এ সুবিধার আওতায় ইসলামি ব্যাংকগুলো সুকুক (শরিয়াহ্ভিত্তিক বিনিয়োগ বন্ড) জমা দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার নিতো। এই ধারের মেয়াদ ছিলো ১৪ দিন।

আমানত তুলে নেওয়াসহ নানা কারণে বেশ কয়েকটি শরীয়াভিত্তিক ব্যাংকের সুকুকের বিপরীতে ধার নেওয়ার লিমিটও শেষ হয়ে গেছে। যে কারণে নতুন করে তাদের জন্য এই ফান্ড গঠন করা হয়েছে। নতুন এই ফান্ড থেকে তারা ২৮ দিন মেয়াদে ধার বা ঋণ নিতে পারবে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com