শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৫ Time View

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ রুবেল (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভজনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হাজিপাড়া এলাকার জহির আলীর ছেলে। তিনি মকবুলার রহমান সরকারি কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রুবেল পড়াশোনার পাশাপশি তার বড় ভাই শাহ আলম কিরণের ‘কিরণ ট্রেডার্স’ এর ব্যবসা দেখাশোনা করতেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে ভজনপুর ভিতরগড় রোডে মোটরসাইকেল চালাচ্ছিলেন রুবেল। এ সময় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণহীন হলে হাইড্রোলিক ব্রেক চাপলে বাইক থেকে পড়ে গুরুতর আহত হন রবেল। পরে স্থানীয়দের সহায়তায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে রুবেল মারা যান।

ভজনপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার পর তার বাইকের বক্স থেকে দুই লাখ টাকা পাওয়া যায়। সম্ভবত তিনি ব্যাংক থেকে টাকা তুলেছিলেন। মূলত মোটরসাইকেলটি চালানোর সময় নিয়ন্ত্রণ হারালে হাইড্রোলিক ব্রেক চাপলে এ দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS